ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এ ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার প্রেক্ষাপটেই নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা ভবিষ্যতের জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হয়ে থাকতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি অঞ্চলের জন্য ‘উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলো ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।

মুখপাত্র আরও জানান, মহাসচিব বারবারই বলেছেন— সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা হয়নি। একইসঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। বিবিসি বলছে, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

আপডেট সময় ১২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬