ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিলেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, আড়াইশ’ ভরি লুট

আকাশ জাতীয় ডেস্ক :

সিলেট নগরীর একটি বহুতল বিপণী বিতানের ভেতরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনও এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে মার্কেটের ব্যবসায়ীদের ধারণা। নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্সের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান মালিক ও কর্মচারীরা। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার বাইরে থেকে তালাবদ্ধ হলেও ভেতরে কোনও স্বর্ণ নেই। চোরেরা স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে।

জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান জাবেদ চৌধুরী জানান, দোকানে প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ ছিল। চোরেরা শাটারের তালা খুলে ভেতরে ঢুকে স্বর্ণ ও সিসিটিভির ডিভিআর নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফের শাটারে তালা দিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকান মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি, আড়াইশ’ ভরি লুট

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫