ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

তুরস্ক উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগ করতে চায় : বাণিজ্য উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগে তুরস্কের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেছেন, বিনিয়োগের কার্যকর দিকগুলো উন্মোচনে এখন বৈঠকে বসবে জয়েন্ট ইকোনমিক কমিশন।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ, অবকাঠামো খাত ও জ্বালানি খাতে বিনিয়োগে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার এবং তুরস্ক থেকে আমদানি করা হয় ৪৫০ মিলিয়ন ডলার। আমরা তুরস্কে একটু বেশি রপ্তানি করি, কম আমদানি করি। এর মধ্যে গত বছর তুরস্কে রপ্তানি ৩০ শতাংশের মতো বেড়েছে।

উপদেষ্টা বলেন, তুরস্ক ও বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটির মতো। এত বড় জনসংখ্যার ভিত্তিতে বাণিজ্যের এ আকারটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাণিজ্যের আকার আরও বহুগুণে বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা অর্জন করার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা খাতগুলো চিহ্নিত করেছি। খাতগুলো বাস্তবায়ন করার জন্য জয়েন্ট ইকোনমিক কমিশনে আলোচনা করে ফাংশনাল খাতগুলো ঠিক করব।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে তুরস্কের। দেশটি এলপিজি, সিঙ্গার ইলেকট্রনিক্স ও কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। এছাড়া সেবা খাতেও তাদের বিনিয়োগ রয়েছে।

বৈঠকে সামরিক সরঞ্জাম উৎপাদন খাতেও বিনিয়োগের কথা বলেছে তুরস্ক। উপদেষ্টা বশির বলেন, তুরস্ক ৮ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। তারা জুতসই সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, আমাদেরও আগ্রহ রয়েছে। বিষয়গুলো জয়েন ইকোনমিক কমিশনে আরও আলোচনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

তুরস্ক উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগ করতে চায় : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫