ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

বাবা মারা যান ৯ দিন আগে, সংসারের হাল ধরতে গিয়ে খুন হলো কিশোর

আকাশ জাতীয় ডেস্ক :

মাত্র নয় দিন আগে বাবা খোকা বেপারী মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে ১৩ বছরের কিশোর হুসাইন বেপারীকে নতুন একটি অটোরিকশা কিনে দেন আত্মীয়স্বজনরা। আর সেই রিকশাটিই কাল হলো হুসাইনের জন্য।

শুক্রবার ভোরে হুসাইনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নতুন রিকশাটি ছিনতাই করে নিতেই নির্মমভাবে খুন করা হয় হুসাইনকে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার বিকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে মাইকিং করেন। শুক্রবার ভোরে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত হুসাইন বেপারী শহরের চর টেপাখোলা বেপারীপাড়ার মৃত খোকা বেপারীর ছেলে। তার মায়ের নাম শেফালী বেগম।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন বেপারী। বড় তিন বোনের বিয়ে হয়ে গেছে। নয় দিন আগে হুসাইনের বাবা মারা যান। ফলে সংসার চালানোর মতো কেউ না থাকায় হুসাইনকে একটি নতুন অটোরিকশা কিনে দেওয়া হয়। সে রিকশা চালিয়ে যা আয় করত তা দিয়েই মাকে নিয়ে চলত। দুর্বৃত্তরা রিকশাটি ছিনতাই করতে গিয়ে হুসাইনকে গলায় রশি পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে লাশটি ফেলে রেখে যায়। হুসাইনকে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোতোয়ালি থানার এসআই সনাতন জানান, মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারা এ খুনের সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

বাবা মারা যান ৯ দিন আগে, সংসারের হাল ধরতে গিয়ে খুন হলো কিশোর

আপডেট সময় ০৬:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫