ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ফিরছেন শাদাব-ইমাম

আকাশ স্পোর্টস ডেস্ক :

শাদাব খান আর ইমাম উল হক বেশ অনেক দিন ধরে ব্রাত্য ছিলেন পাকিস্তান জাতীয় দল থেকে। তবে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ঢুকতে চলেছেন তারা, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের জন্য দলগুলোকে স্কোয়াড দিতে হবে চলতি মাসের মধ্যেই। এই স্কোয়াড ঘোষণা নিয়ে তাই চলছে গুঞ্জন।

২৬ বছর বয়সী শাদাব খান ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তাকে বাদ দেওয়া হয়, তবে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ২০২৪-২৫ মৌসুমে ‘ক্যাটাগরি সি’-তে অন্তর্ভুক্ত ছিলেন ঠিকই।

বাদ পড়ার পর শাদাব ঘরোয়া ক্রিকেটে তার দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপে তিনি ১২০ রান করেন এবং পাঁচটি উইকেট নেন। তার অলরাউন্ড দক্ষতা ও অভিজ্ঞতা পাকিস্তানের স্পিন বিভাগকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সে কারণেই তাকে ফেরাচ্ছে পাকিস্তান।

২৯ বছর বয়সী ইমাম-উল-হক ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন। ৭২ ওয়ানডেতে ৪৮.২৭ গড়ে ৩,১৩৮ রান করা ইমাম এরপর ঘরোয়া ক্রিকেটে ফর্ম ফিরে পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপে তিনি ২১২ রান করেন, গড় ছিল ৫৩। এছাড়া চ্যাম্পিয়ন্স টি২০ টুর্নামেন্টে নয় ম্যাচে তিনি ৩৬.৬৭ গড়ে ২৫৬ রান করেন। সে কারণে তাকেও ফেরানোর কথা ভাবছে পাকিস্তান ম্যানেজমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ফিরছেন শাদাব-ইমাম

আপডেট সময় ০২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫