ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে : গভর্নর

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশে এখন রিজার্ভ রয়েছে ২০ বিলিয়নের উপরে। গত পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন। প্রথম দিকে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।

তিনি আরও জানান, ‘ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর এগুলো পড়ে যাবে না। সবমিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।’

তিনি শনিবার দুপুরে ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিক্সা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, সাবালিয়া সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে : গভর্নর

আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪