ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না: হামাস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, দখলদার ইসরাইল এখনও গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

শুক্রবার কাতারভিত্তিক আল জাজিরা টিভি নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হামদান বলেন, হামাস বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু ইসরাইলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে।

শনিবার সকালে ইরনার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

হামাসের এই কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, দখলদার সরকার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বন্দিদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান।

ওসামা হামদান আরও বলেন, হামাস পূর্বে ইসরাইলি বাহিনীর ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহারের পরিকল্পনাও গ্রহণ করেছিল। তবে নেতানিয়াহু সরকার সেই পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে।

এদিকে শুক্রবার গাজার উত্তরের শহর বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বর্বর হামলা চালায় ইসরাইল। জায়নিস্ট সেনাবাহিনীর এই হামলার বিষয়ে হামাস কর্মকর্তা বলেন, এই আক্রমণ ইসরাইলি জেনারেলের কথিত পরিকল্পনারই অংশ এবং এটি গাজার জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কোনো বেসামরিক অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

হামদান এ সময় জোর দিয়ে বলেছেন, হাসপাতালটিতে কোনো সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল না। তবুও বর্বর বাহিনী সেখানে হামলা চালিয়ে নিরীহ মানুষ, অসুস্থ, আহত ও সেবাদানকারী চিকিৎসকদেরকে হত্যা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না: হামাস

আপডেট সময় ০৫:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪