ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্রিকেট ইতিহাসের ‘এলিট ক্লাবে’ কোহলি-রোহিতের সঙ্গী বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘসময় ধরে ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে প্রথম ইনিংসে সাজঘরের পথ ধরেছেন মাত্র ৪ রানে। এরপরও অবশ্য একটা রেকর্ড গড়া হয়ে গেছে তার। আর সেই রেকর্ডের মধ্য দিয়ে নাম লিখিয়েছেন ক্রিকেট ইতিহাসের এক ‘এলিট ক্লাবে’।

যে ক্লাবে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছে বাবর আজমের। তিন ফরম্যাটের ক্রিকেটেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার আগে এই কীর্তিতে নাম তুলতে পেরেছেন কেবল দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন। কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

সেঞ্চুরিয়ন টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি বাবর। ড্যান পেটারসনের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন। কোরবিন বোসকে চার মেরে স্পর্শ করেন টেস্টে ৪ হাজার রানের মাইলফলক।

তিন ফরম্যাটেই চার হাজার রানের দেখা পাওয়া বাবরের টেস্ট রান সংখ্যা এখন ৪ হাজার ১। আর ওয়ানডেতে ৫ হাজার ৯৫৭ রান ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার ২২৩ রান ঝুলিতে রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ক্রিকেট ইতিহাসের ‘এলিট ক্লাবে’ কোহলি-রোহিতের সঙ্গী বাবর

আপডেট সময় ০৫:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪