ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বোনের বিয়ে খেতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেফতার হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমন। গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম।

পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, গাউস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোর পূর্বক ইট বালুর ব্যবসা চালিয়ে আসছিল।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

বোনের বিয়ে খেতে এসে গ্রেফতার ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১১:১৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪