ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি জাহাঙ্গীর প্রত্যাহার, রদবদল পুলিশে

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ব্যাপক রদবদল করা হয়েছে। এরই অংশ হিসেবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর এক অফিস আদেশের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়।

রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক আরেক আদেশে পুলিশের আরও চার পরিদর্শককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। নতুন নির্দেশনায় লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন কর্মকর্তা সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুগদা থানার তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ঘটনার পর শনিবার ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সময় পুলিশের উপস্থিতি এবং দায়িত্ব পালনে তাদের ভূমিকা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে সাংবাদিকরা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বীকার করেন যে, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশেরই দায়িত্ব। তিনি বলেন, পুলিশ জানার পর দ্রুত ঘটনাস্থলে এসেছিল কি না এবং এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। এ ধরনের একটি ঘটনা রোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তদন্তে ইতিমধ্যে দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়িত্বরত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি জাহাঙ্গীর প্রত্যাহার, রদবদল পুলিশে

আপডেট সময় ০৯:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬