রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
রোববার দুপুরে ওসি গিয়াস উদ্দিন জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতে স্টুডিওতে ভাঙচুরের ঘটনার পরপরই সালমান মুক্তাদির তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। হামলায় চেয়ার-টেবিল ও টেলিভিশনসহ স্টুডিওর বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















