ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোটে জর্জরিত সাইফউদ্দিন, বিপিএল খেলা দিয়েই মাঠে ফিরবেন তিনি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বেশ কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিন। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের চোট গ্রাস করছে তাকে। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে চোটে পড়ে এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে দেশে ফিরেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।

ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনে সময় দিচ্ছেন সাইফউদ্দিন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন।

সম্প্রতি এই ট্রেনার গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন সাইফউদ্দিন। ইফতির ভাষায়, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’

প্রসঙ্গত, গত বিপিএলে ফরচুন বরিশালে টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফুদ্দিন। ব্যাট-বলে তার অবিশ্বাস্য পারফরম্যান্সে শিরোপা ছুঁয়ে দেখে বরিশাল। এবার রংপুরের জার্সিতে শিরোপার মিশনে মনযোগী হবেন এই অলরাউন্ডার।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ সংস্করণের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাইফউদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চোটে জর্জরিত সাইফউদ্দিন, বিপিএল খেলা দিয়েই মাঠে ফিরবেন তিনি

আপডেট সময় ০৭:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪