ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে এক তরুণীর অনশন

আকাশ জাতীয় ডেস্ক :

কুষ্টিয়া উপ-বিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়ি চালক রাব্বির সাথে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন।

রাব্বি আহমেদ ইমরান উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। অনশনকারী তরুণী যমুনা খাতুন (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের সন্তোষ আলীর মেয়ে। তিনি একজন নৃত্য শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন।

স্থানীয়রা জানান, সকাল বেলা আমরা দেখতে পাই একজন নারী সড়ক অফিসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারি গাড়ি চালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

ওই নারী জানান, তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে স্ত্রীর মতো করে। প্রেম হওয়ার পর থেকে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা টালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা-না হলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে কথা বলার জন্য গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে এক তরুণীর অনশন

আপডেট সময় ০৪:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪