ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখ-আনুশকার নতুন গানে মাতোয়ারা দর্শক

অাকাশ বিনোদন ডেস্ক:

দীর্ঘ বলিউড ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শাহরুখ খানকে। তবে এবারই প্রথম পাগড়ি মাথায় পাঞ্জাবী বেশে নাচতে দেখা গেলো তাকে! সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের নতুন গান ‘বাটারফ্লাই’। প্রীতমের সুরে ও আমান ত্রিখার কণ্ঠে গাওয়া ‘বাটারফ্লাই’ শিরোনামের এ গানটি মুক্তির পরপরই সাড়া ফেলেছে দর্শকের মনে। এতে প্রথমবারের মতো পাগড়ি মাথায় পাঞ্জাবী তরুণের বেশে শাহরুখকে দেখে চমকে গেছেন তার ভক্তরা। এছাড়াও এতে শাহরুখ-আনুশকার চমৎকার পর্দা রসায়ন ও দুর্দান্ত নাচ মুগ্ধ করেছে দর্শককে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুক্তির পরপরই সাড়া ফেলেছে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের ‘বিচ বিচ মে’ ও ‘রাধা’ শিরোনামের গান দু’টি। দুটি গানেই শাহরুখ ও আনুশকাকে পশ্চিমা পোশাকে পার্টি মুডে দেখা গেলেও এ ছবির তৃতীয় গান ‘বাটারফ্লাই’য়ে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত। এতে পাঞ্জাবী তরুণ-তরুনীর বেশে শাহরুখ-আনুশকাকে দেখো গেছে ট্রাক্টরে চড়তে ও ফসলের ক্ষেতে নাচতে।

এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘বীর-জারা’তে শাহরুখকে গ্রামের দৃশ্যে দেখা গেলেও ‘বাটারফ্লাই’য়ের মতো এমন প্রাণবন্ত ও উচ্ছ্বল ভঙ্গিতে এর আগে দেখা যায়নি- এমনটাই বলছেন শাহরুখ ভক্তরা। তবে সব কিছু ছাড়িয়ে এ ছবিতে প্রধান হয়েছে উঠেছে শাহরুখ-আনুশকা জুটির জমজমাট পর্দা রসায়ন। সর্বশেষ ‘রইস’য়ে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে এমনই রোমান্টিক অবতারে দেখা গেছে কিং খানকে।

৪ আগস্ট মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলীর ‘যব হ্যারি মেট সেজাল’। এতে একটি এনগেজমেন্ট আংটি খুঁজতে গিয়ে পরস্পরের কাছে আসা দুই তরুণ-তরুণীর গল্প বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাহরুখ-আনুশকার নতুন গানে মাতোয়ারা দর্শক

আপডেট সময় ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭