ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তিন ম্যাচ পর হাসল শান্তর ব্যাট, ছিটকে গেল সিলেট

আকাশ স্পোর্টস ডেস্ক :

চোট কাটিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস। তবে এরপর টানা তিন ম্যাচে সেই অর্থে রান পাননি তিনি। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের এই অধিনায়ক। খেললেন ৭৮ রানের এক ইনিংস। জেতালেন দলকেও।

সিলেটে এদিন নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শান্ত। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস। যার সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৮১ রানের পুঁজি পায় রাজশাহী।

রাজশাহীর বাদ পড়া আগেই নিশ্চিত হয়ে গেলেও টিকে ছিল সিলেট। তবে সেই সমীকরণ মেলাতে আজ জিততে হতো তাদের। ম্যাচ জিততে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সিলেটকে জিশান আলম স্বপ্ন দেখালেও শেষদিকে আর সেটি সম্ভব হয়নি। জিশান ৬০ রান করে সাজঘরে ফিরলে ধস নামে সিলেটের ব্যাটিংয়ে।

১২৬ থেকে ১৪২—আসাদউজ্জামানের দাপুটে বোলিং আর শান্তর ‘কিপটে’ বোলিংয়ে মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে। ২৬ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮১/৮ (শান্ত ৭৮, সাব্বির ৩০, হাবিবুর ২৫; খালেদ ৩/২৪, ইবাদত ২/২৯, তোফায়েল ২/৩৫)।

সিলেট বিভাগ: ২০ ওভারে ১৫৫/৮ (জিশান ৬০, পিনাক ২৭, তোফায়েল ১৮; আসাদউজ্জামান ৪/২৪, কিবরিয়া ১/৮, সাব্বির ১/১৪, শান্ত ১/১৯)।

ফল: রাজশাহী বিভাগ ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

তিন ম্যাচ পর হাসল শান্তর ব্যাট, ছিটকে গেল সিলেট

আপডেট সময় ০৩:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪