ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিন হাজির’ করেও নদীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি

আকাশ জাতীয় ডেস্ক :

বগুড়ার ধুনটে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূ আয়শা খাতুনের (২০) সন্ধান বুধবার বিকাল পর্যন্ত গত তিন দিনেও মেলেনি। কুসংস্কারে বিশ্বাসী গ্রামবাসী গত মঙ্গলবার এক স্থানীয় কবিরাজের মাধ্যমে ‘জিন হাজির’ করান।

এর আগে তার নির্দেশমতো স্বজনরা নদীতে সাতটি দেশি মুরগির ডিম, এক লিটার গরুর দুধ ফেলেন ও নদীর তীরে গর্ত খুঁড়ে সেখানে গোবর পুঁতে রাখেন। এরপরও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ গৃহবধূ আয়শা খাতুন বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দক্ষিণপাড়া গ্রামের আবু বক্করে স্ত্রী। তিনি গত ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তিনি নিখোঁজ হন।

পরিবারের সদস্য ও গ্রামবাসীরা নদীতে অনেক খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার বেলা ১১টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালিয়েও ব্যর্থ হয়। ওই দিন বিকালে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কবিরাজ বেশে সেখানে হাজির হন। আয়শা বেগমকে উদ্ধারের জন্য তার নির্দেশে স্বজনরা বিশ্বাস করে নদীতে সাতটি দেশি মুরগির ডিম ও এক লিটার গরুর দুধ ফেলেন। এছাড়া নদীর তীরে গর্ত খুঁড়ে সেখানে গরুর গোবর পুঁতে রাখেন। এমন দৃশ্য দেখতে নদী তীরে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

স্থানীয় আব্দুল হামিদ জানান, কবিরাজ রফিকুল ইসলাম তার সঙ্গে নিয়ে আসা এক নারীর ওপর জিন হাজির করান। ওই নারী বলেন, তাকে (নিখোঁজ নারী) আরও দুই দিন পর নদী থেকে ভাসিয়ে তোলা হবে। এরপরই ওই কবিরাজ তার পারিশ্রমিক নিয়ে চলে যান। তিনি আশ্বাস দেন, দুই দিন পর আয়শা খাতুনকে পাওয়া যাবে।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বুধবার বিকাল পর্যন্ত নদীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। রাজশাহী থেকে ডুবুরি নিয়ে এসে বিলচাপড়ি গ্রামে বাঙালি নদীতে তল্লাশি করেও তার সন্ধান মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিন হাজির’ করেও নদীতে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি

আপডেট সময় ১০:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪