ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে যুবদলের কর্মী সম্মেলন

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীতে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আওতায় যুবদলের ১ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আল-আমিন শেখ রুবেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

শরিফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে বলেন, আওয়ামী স্বৈরশাসকের দোসররা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়। অন্তবর্তীকালীন সরকার কিছু কিছু দোসর চিহ্নিত করতে পারলেও তারা নিজেদের এখন বিএনপি বলে দাবি করছে। তাদের অনেকে এখন বিএনপি সাজছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে।

তিনি বলেন, দেড় দশক স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগী ছিলেন। অথচ আজ সেই দোসরদের কেউ কেউ বলছেন আমরা মনে প্রাণে বিএনপি ছিলাম, আমার ভাই-ভাগ্নে-বোন জামাই ছাত্রদল-যুবদল করতো। এরা ভণ্ড ও লুটেরা।

তিনি আরও বলেন, এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার, খুনি হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে যুবদলের কর্মী সম্মেলন

আপডেট সময় ০৮:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪