ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ ভানুয়াতু। মঙ্গলবার দেশটিতে এই ভূ-কম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভানুয়াতুর পোর্ট ভিলার কাছে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২২.৯ মাইল) দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

অবশ্য পরবর্তী প্রতিবেদনে ভূমিকম্পের গভীরতা ৪৩ কিলোমিটার (২৬.৭ মাইল) ছিল বলে জানানো হয়েছে। পরে একই অবস্থানের কাছে ৫.৫ মাত্রার আফটারশক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যসহ পোর্ট ভিলায় অবস্থিত বিদেশি দূতাবাসের ভবনের জানালার বাকল এবং ধসে পড়া কংক্রিটের পিলার দেখা গেছে বলে রয়টার্স নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। অবশ্য প্রাথমিকভাবে আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

আলজাজিরা বলছে, ভূমিকম্পের পরে ভানুয়াতুর সরকারি ওয়েবসাইটগুলো অফলাইনে রয়েছে এবং পুলিশ ও অন্যান্য সরকারী সংস্থাগুলোর ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি। দেশটির জিওহাজার্ড এজেন্সি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোও আপডেট করা হয়নি।

হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, তারা ভূমিকম্পের পরে ঢেউ পর্যবেক্ষণ করেছে। কিন্তু পরে ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস অ্যান্ড ফুটুনাসহ প্রতিবেশী দ্বীপগুলোর জন্য জারি করা সুনামির হুমকি প্রত্যাহার করে নেয় তারা।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো হুমকি নেই। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম। মূলত দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪