ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হিজাব ছাড়া কনসার্ট, কাঠগড়ায় ইরানি গায়িকা

আকাশ বিনোদন ডেস্ক :

ইউটিউবে লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে একটি ডিজিটাল কনসার্ট করেছিলেন ইরানি গায়িকা পারাস্তু আহমাদি। কনসার্টে পারফর্ম করার সময় তার মাথায় ছিল না হিজাব, পরনে ছিল কাঁধখোলা পোশাক।

ভিডিওটি ইউটিউবে পোস্ট করার এক দিনের মধ্যেই এটি ৫ লাখ ভিউ ছাড়িয়ে যায়। আর কনসার্টের একটি ছোট টিজার ভিডিও ইনস্টাগ্রামে প্রায় ২ মিলিয়ন বার দেখা হয়েছে।

কিন্তু এই কনসার্টের মাধ্যমে ইরানের রক্ষণশীল সরকারের চক্ষুশূল হয়েছেন আহমাদি। ইরানের পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার কনসার্টটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে ইরানের বিচার বিভাগ। ওই গায়িকা এবং তার প্রোডাকশন টিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানায়, কনসার্টটি ‘দেশের আইন ও সাংস্কৃতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটিতে নারীদের জন্য চুলে ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়। একইসঙ্গে নারীদের প্রকাশ্যে সংগীত পরিবেশনের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

হিজাব ছাড়া কনসার্ট, কাঠগড়ায় ইরানি গায়িকা

আপডেট সময় ০৯:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪