ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

পুরস্কার পেলেন সাফ জয়ের মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করায় সুসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের পর এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয় সাফজয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল ১৩২ নম্বরে উঠে এসেছে।

শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে বাংলাদেশি ছেলেদের উন্নতি খুব একটা না হলেও ঠিকই হচ্ছে মেয়েদের। বর্তমান র‌্যাংকিংয়েও মেয়েদের থেকে বেশ পেছনে ছেলেরা। শেখ মোরসালিন-তপু বর্মনদের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে।

চার মাস পর প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ৪ নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেন ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

পুরস্কার পেলেন সাফ জয়ের মেয়েরা

আপডেট সময় ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪