ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তার আরও একটি প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এ সহায়তা ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই প্যাকেজটি ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বিবৃতিতে বলেছেন, রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ এটি।

ব্লিঙ্কেন জানান, বৃহস্পতিবারের প্রায় ৫০০ মিলিয়ন মূল্যের প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাঁজোয়া যান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রিপাবলিকান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে। প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে।

এই মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে ৭২ কোট ৫০ লক্ষ মার্কিন ডলার পরে ৯৮ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করে।

ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন। তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনকে সহায়তা করতে।

২০২২ সালে রাশিয়া আগ্রাসন শুরু করার পর ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সমর্থন দেওয়ার জন্য একটি জোট গঠন করে। ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা তখন থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য সুরক্ষা সহায়তা প্রদান করেছে যা কিয়েভকে রাশিয়ান বাহিনীকে প্রতিরোধ করতে সহায়তা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০১:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪