ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্প বয়সি ছেলের সঙ্গে যুগলবন্দি বুবলীর

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সম্প্রতি নববধূর সাজে তার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবিতে তার সঙ্গে বর হিসেবে দেখা গেছে এক তরুণ মডেলকে, যার সঙ্গে বুবলীর বয়সের ফারাক অনেক।আর তাতেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।তাদের এ ফটোশুট নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।অনেকেই আবার তাদের এ যুগলবন্দিকে ‘অসম’ জুটি হিসেবে দেখছেন।

জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছিলেন নায়িকা বুবলী।তার সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। দুজনকেই দেখা গেছে বিয়ের সাজে।

আলোচনা-সমালোচনার মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি বলেন, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন।

নায়িকা বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস। কারণ, সবাই এটা নিয়ে কথা বলছে।’

অল্প বয়সি ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে…সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অল্প বয়সি ছেলের সঙ্গে যুগলবন্দি বুবলীর

আপডেট সময় ১০:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪