ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘পুষ্পা ২’-এর প্রযোজককে বাড়িতে ঢুকে মারব, হুমকি রাজপুত নেতার

আকাশ বিনোদন ডেস্ক :

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল। মাত্র চার দিনেই আটশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। তাও আবার দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে। আলোচিত এই সিনেমাটি একদিকে যেমন বক্স অফিসের পাচ্ছে তুমুল সাফল্য, অন্যদিকে নানা রকম বিতর্কও নিচ্ছে পিছু।

গত কয়েকদিন আগেই ‘পুষ্পা-২’ র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা গেছে শিশুসহ এক নারী। যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এছাড়া প্রেক্ষাগৃহে বিষাক্ত গ্যাস ছড়ানো, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে এ ছবি নিয়ে।

এদিকে এবার নতুন বিপদ ক্ষত্রিয় প্রতিবাদ। ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসরে নামতে চলেছেন রাজপুত নেতা ‘রাজ শেখাওয়াত’। ছবিতে ‘শেখাওয়াত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তাতেই নাকি খেপেছে রাজপুত কুল। তাদের দাবি—অপমান করা হয়েছে রাজপুত ক্ষত্রিয়দের। অভিযোগকারীদের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন রাজ শেখাওয়াত।

এক্সে এক ভিডিওবার্তায় তিনি হুমকি দিয়েছেন— শেখাওয়াত উপাধিকে নেতিবাচকভাবে ‘পুষ্পা ২’-তে উপস্থাপন করা হয়েছে। এটি ক্ষত্রিয়দের অপমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শব্দটি ছবিতে একাধিকবার ব্যবহৃত হয়েছে। শিগগিরই সরিয়ে না ফেললে প্রযোজককে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এখানেই শেষ নয়; রাজ শেখাওয়াত উসকেছেন করণী সেনাদেরও। তিনি বলেন, বিনোদনের উপকরণ হিসেবে আরও একবার ক্ষত্রিয়রা অপমানিত। খুব দুর্বলভাবে ‘শেখাওয়াত’দের দেখানো হয়েছে। আপনারা তৈরি থাকুন। আমাদের নির্দেশ না মানলে যে কোনো সময় প্রযোজককে উচিত শিক্ষা দিতে হবে। প্রয়োজনে প্রযোজকের বাড়ির ভেতরে ঢুকে মারধর করারও হুমকি দিয়েছেন রাজ শেখাওয়াত।

প্রসঙ্গত, পরিচালক সুকুমারের ‘পুষ্পা ২’ ছবিতে এসপি ‘বনওয়ার সিংহ শেখাওয়াত’-এর ভূমিকায় অভিনয় করেছেন ফহাদ ফাসিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুষ্পা ২’-এর প্রযোজককে বাড়িতে ঢুকে মারব, হুমকি রাজপুত নেতার

আপডেট সময় ১০:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪