ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের রোবটস সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবময় অর্জন

আকাশ জাতীয় ডেস্ক :

ফ্রান্সের ন্যান্সি শহরে হিউম্যানয়েড রোবটস সম্মেলনে আন্তর্জাতিক দুটি সম্মানজনক পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সদ্য স্নাতক সম্পন্নকারী প্রকৌশলী মাইশা হক সারা।

তিনি ফ্রান্সের ন্যান্সিতে অনুষ্ঠিত ‌‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানওয়েড রোবটস ২০২৪’ এ দুটি সম্মানজনক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন। অ্যাওয়ার্ড দুটি হলো – দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আইডিয়া অ্যাওয়ার্ড এবং দি কানাকো মিউরা অ্যাওয়ার্ড।

দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার বিশ্বের বৃহৎ একটি টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন। প্রতিবছর দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বিশ্বের যে সকল শিক্ষার্থী রোবটস এবং অটোমেশন নিয়ে কাজ করেন তাদের মধ্য থেকে একাডেমিক এবং পাঠক্রমবহির্ভূত কার্যকলাপের ওপর ভিত্তি করে আইডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে। এ বছর বিশ্বের ১৫০ জন প্রতিযোগীর মধ্যে মাইশা হকসহ মোট চারজন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড পান।

গত ২২ থেকে ২৪ নভেম্বর ফ্রান্সের ন্যান্সি শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানয়েড রোবটস। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট সম্মেলন। যেসব রোবটের মানুষের মতো হাত-পা, মুখাবয়ব রয়েছে এবং যারা মানুষের মতো হাঁটতে, কাজ করতে এবং কথা বলতে সক্ষম, তাদের হিউম্যানয়েড রোবট বা সংক্ষেপে হিউম্যানয়েডস বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার, গবেষক ও মিলিয়ন ডলার রোবোটিক্স কোম্পানির উদ্যোক্তারা তাদের রোবট ও এর ওপর গবেষণা নিয়ে হাজির হয়েছিল ফ্রান্সের এই সু শহরে।

ড. কানাকো মিউরা অ্যাওয়ার্ড এমআইটি-এর বিশিষ্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার ড. কানাকো মিউরার স্মরণে সম্মেলনেই প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সের রোবটস সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবময় অর্জন

আপডেট সময় ০৯:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪