ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

ঘরের কাজে ব্যস্ত মা, খেলতে খেলতে পুকুরে ডুবে মারা গেলো শিশু

আকাশ জাতীয় ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল।

সোমবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরের কাজে ব্যস্ত মা, খেলতে খেলতে পুকুরে ডুবে মারা গেলো শিশু

আপডেট সময় ০৮:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪