ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে ‘জিনের বাদশা’সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণা

আকাশ জাতীয় ডেস্ক :

জামালপুর সদর উপজেলার রশিদপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আব্দুস সাত্তার ও তার স্ত্রী হাফেজা বেগমের কথিত ‘জিনের বাদশা’ কার্যক্রমের প্রতারণায় নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যে বহু মানুষের কাছ থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের ওই কার্যক্রম এখনও চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জিনের বাদশা হিসাবে পরিচিত হাফেজা বেগম দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় ধরে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া চৌরাস্তা মোড় এলাকায় নিজ বাড়িতে একটি কক্ষে বসে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। ঝাড়-ফুক, তাবিজ কবজের এবং অন্যান্য জিনিসপত্রের নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষদের বোকা বানিয়ে চিকিৎসার নামে অবৈধভাবে লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছেন তারা। সম্প্রতি তার স্বামী ইউপি সদস্য ও রশিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার এক নারীর করা ধর্ষণ মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন। জেল থেকে বের হয়ে তিনি ও তার স্ত্রী আরও বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় আবার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে কথিত জিনের বাদশা হাফেজা বেগম বলেন, আমাকে বিশ্বাস করে অনেক মানুষ তাদের বিভিন্ন সমস্যায় পড়ে আমার কাছে আসেন এবং তারা উপকারও পায়। আমি কাউকে জোর করে ডেকে আনি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে ‘জিনের বাদশা’সেজে আওয়ামী লীগ নেতার প্রতারণা

আপডেট সময় ০২:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪