ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ফরিদপুরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় জীবন গেল তরুণের

আকাশ জাতীয় ডেস্ক :

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে অকালে ঝরে গেল আশরাফুল আলম আশিক (২৪) নামের এক তরুণের। বুধবার সকালে উপজেলার স্কাউট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশিক সদরপুর উপজেলা সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদের ছেলে।

জানা গেছে, সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আশরাফুল আলম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি আ. মোতালেব বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ফরিদপুরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় জীবন গেল তরুণের

আপডেট সময় ১০:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪