ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক :

জুলাই বিপ্লবকে অর্থবহ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘তারুণ্য মেলা’ আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে এই মেলার আয়োজন করবে। ‘তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে’ সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৫ (বিপিএল)-এর সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এর মধ্যে থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণি কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা।

তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে তারুণ্য মেলা আয়োজন করতে হবে।

মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা।

এছাড়া সপ্তাহে একদিন শ্রেণি চলাকালীন কোনও এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের নিকট বাংলাদেশসহ বিভিন্ন দেশের সফল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে।

একই সঙ্গে পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আপডেট সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪