ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল বিএসএমএমইউ

আকাশ জাতীয় ডেস্ক :

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিক্ষোভ করেছেন হাজারও চিকিৎসক, নার্সসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে পুরো বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠে।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল শেষ হয় সি ব্লকের প্রশাসনিক ভবনের সামনে।

বিক্ষোভে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘হাইকমিশনে আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ভারত ভারত করিস না, পিঠের চামড়া থাকবে না’- প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।

এর আগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা জরুরি; কিন্তু কোনোভাবেই রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

তারা বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ দিল্লির গোলামি ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারতের উচিত বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বন্ধ করা।

এ সময় সংগঠনের সভাপতি ডা. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দিল্লি না ঢাকা’ স্লোগানে উত্তাল বিএসএমএমইউ

আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪