ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলেকে নিয়ে কেক কেটে আবেগপ্রবণ বুবলী

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। বিশেষ এই দিনটি তিনি ঘরোয়াভাবেই পালন করেছেন। তেমন বর্ণিল কোনো আয়োজন ছিল না। পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি।

দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই কেককাটার ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মায়ের সঙ্গে তার জন্মদিনের কেক কেটেছেন বুবলী।

এবারের জন্মদিনেও যাননি শাকিব খান। ছেলের সঙ্গে জন্মদিনের কেককাটার ছবি শেয়ার করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী লিখেছেন— জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে। আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ।

এর কিছু সময় পর আবার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মা-ছেলের মজার খুনসুটি। বুবলী ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন। অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শাকিব খানের খোঁজ জানতে চেয়েছেন।

তাদের প্রশ্ন— বুবলীর জন্মদিনে দেখা নেই শাকিব খানের? কেউ আবার লিখেছেন— এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত।

উল্লেখ্য, ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। বাবা আবুল কাশেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। তিনি এইচএসসি পান করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। এর মধ্যেই সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায়। ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলেকে নিয়ে কেক কেটে আবেগপ্রবণ বুবলী

আপডেট সময় ০৯:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪