ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, দাবি ইউক্রেনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার সকালের হামলায় রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হেনেছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ হামলায় দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে কোন ধরনের আইসিবিএম দিয়ে হামলা চালানো হয়েছে এবং হামলায় ক্ষয়ক্ষতি সম্বন্ধে কিছু জানায়নি কিয়েভ।

এ সপ্তাহে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। এরকম হামলার ক্ষেত্রে যুদ্ধে উত্তেজনা বাড়বে বলে আগেই সতর্ক করেছিল মস্কো।

সাধারণত হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আইসিবিএম। পারমাণবিক অস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এ ধরনের ক্ষেপণাস্ত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, দাবি ইউক্রেনের

আপডেট সময় ০৭:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪