ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

সালমানের বাসায় গুলি, যুক্তরাষ্ট্র থেকে আনমোল বিষ্ণোই গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক :

দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে। এমনকি তাঁর বাসার বাইরে গুলি চালিয়েছিলেন দুজন আততায়ী। আর এই গুলি-কাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের নাম। আনমোলকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

জানাগেছে, আনমোল বিষ্ণোইকে যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। পুলিশ জানিয়েছে, এখন আনমোল তাদের হেফাজতে আছে। মুম্বাই পুলিশ আনমোলকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদনপত্র পাঠিয়েছে বলে আরেক সূত্রে জানা গেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ঘোষণা করেছিল যে আনমোল বিষ্ণোইয়ের সম্পর্কে যে খবর দেবেন, তাঁকে তারা ১০ লাখ রুপি পুরস্কার স্বরূপ দেবে। ২০২২ সালে এনআইএ আনমোলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছিল। ২০২১ সালে জামিনে ছাড়া পেয়েছিলেন আনমোল। এরপর জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

গত ১৪ এপ্রিলে সাতসকালে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়েছিল। এরপর মুম্বাই পুলিশ ভিকি গুপ্ত ও সাগর পাল নামের দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এই দুজন বিহারের বাসিন্দা। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

সালমানের বাসায় গুলি, যুক্তরাষ্ট্র থেকে আনমোল বিষ্ণোই গ্রেফতার

আপডেট সময় ০৭:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪