ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

নেইমারের উচিত ছিল পাঁচটি ব্যালন ডি’অর জেতা: বুফন

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্ব ফুটবলে সুপারস্টার নেইমারের আবির্ভাব ঘটে আগামীর তারকা হিসেবে। তাকে ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন বুনেছিল ব্রাজিল। বিস্ময়বালক থেকে পরিণত হওয়ার সময়ে নেইমার অনেকটা ঝরে পড়েছেন। যার অন্যতম বড় কারণ আঘাতজনিত চোট। এই চোটের কারণে বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়ে এ তারকাকে।

সুস্থ নেইমার কতটা আগ্রাসী, তার প্রমাণ তিনি দিয়েছিলেন বার্সেলোনায় থাকতে। মেসি-রোনাল্ডোপরবর্তী যুগে নেইমারকে সবচেয়ে বড় তারকা হিসেবেই বিবেচনা করেছিলেন ফুটবলবোদ্ধারা। এমনকি এখনো নেইমারকে এগিয়ে রাখছেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

গোলডটকমের এক প্রতিবেদন অনুসারে, ইতালির জাতীয় দলের সাবেক ফুটবলার বুফন মনে করেন, নেইমারের অন্তত পাঁচটি ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। দুজন একসঙ্গে ফরাসি ক্লাব পিএসজিতে খেলেছিলেন। তিন প্রজন্মের সঙ্গে খেলা ইতালিয়ান গোলরক্ষক বুফন মেসি-রোনাল্ডোর চেয়ে এগিয়ে রাখছেন নেইমারকে।

বুফন বলেন, ‘তিন প্রজন্মের ফুটবলারদের বিপক্ষে আমি খেলেছি। একজনকে কীভাবে বেছে নেই বলুন তো? জিদান, রোনালদো (নাজারিও), মেসি, ক্রিস্টিয়ানো (রোনাল্ডো), ইনিয়েস্তা—কত সেরা ফুটবলার রয়েছেন। যদি একজনকে বেছে নিতে বলেন, আমি নেইমারের কথা বলব। তার উচিত ছিল পাঁচটি ব্যালন ডি’অর জেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

নেইমারের উচিত ছিল পাঁচটি ব্যালন ডি’অর জেতা: বুফন

আপডেট সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪