ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশর ঘুরে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতে

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি)।

বর্তমানে সিনেমাটি দেখান হচ্ছে মিশরের কায়রোর চলচ্চিত্র উৎসবে। কায়রো থেকে ভারতের চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে দেখান হবে ‘প্রিয় মালতী’।

সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর এ চলচ্চিত্র উৎসব শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

সেখানে ‘প্রিয় মালতী’ দেখানো হবে ২৭ নভেম্বর। এবার এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে এটি।

সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত, চিত্রনাট্য লিখেছেন শঙ্খ ও আবু সাইদ রানা।

সিনেমায় মধ্যবিত্ত লড়াকু এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তিনি বলেন. ‘তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। ভারতের ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিশর ঘুরে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতে

আপডেট সময় ০৯:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪