ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর হয়তো ১০ বছর অভিনয় করবো :আমির খান

আকাশ বিনোদন ডেস্ক :

শিশু অভিনেতা হিসেবে ‘ইয়াদোঁ কি বারাত’ সিনেমার মাধ্যমে অভিনয়ের সূচনা হয়েছিল বলিউড তারকা আমির খানের। তবে প্রধান চরিত্রে তার অভিষেক ঘটে ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমাতে। যা তাকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে, এরপর তিনি অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন।

মহামারি করোনার সময় ভেবেছিলেন তিনি অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন আমির খান। তারপরেও সমস্যা তার অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর বিরতি নিলেও ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছ’টি নতুন প্রজেক্ট নিয়ে নেন। আমির বলেন, ‘তার আগে জীবনে কোনও দিন একসঙ্গে আমি ছ’টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই সিদ্ধান্ত নিই।’

অভিনেতার কথায়, ‘জীবনের বিশ্বাস নেই, কালই হয়ত মারা যেতে পারি। হয়ত ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। ক্যারিয়ারের এই শেষ কয়েকটা বছরকে আমি একটু ভাল করে ব্যবহার করতে চাই।’

তিনি জানান, অভিনয় থেকে অবসরগ্রহণের পরে বই পড়ে এবং যোগাভ্যাসের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দিতে উৎসাহী তিনি। শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন। ক্যারিয়ার শেষ হয়ে আসছে বলেই আগামী দিনে নতুন প্রতিভাদের আরও বেশি করে জায়গা করে দিতে চান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর হয়তো ১০ বছর অভিনয় করবো :আমির খান

আপডেট সময় ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪