ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ২৬ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক বিক্রেতাসহ ২৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড র‍্যাব ও পুলিশ সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতাসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পল্লবী থানায় উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উক্ত শীর্ষ মাদক বিক্রেতাদের পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ২৬ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪