ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নাটোরের বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী গর্ভবতী পারভিন খাতুন (৩৭), একই এলাকার মৃত আলমগীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম (৪০), রমজান আলীর স্ত্রী মালা খাতুন (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা খাতুন (৫০)।

স্থানীয়রা জানান, ছিনতাইকারী নারীরা বনপাড়া বাজারের মহিষভাঙ্গা সড়কে এক পথচারী মহিলার গলা থেকে ১২ আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে ওই মহিলার চিৎকারে বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্যসহ স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে তাদের আটক করে বনপাড়া পৌরসভায় নিয়ে আটকে রাখে। পরে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌর শহর থেকে একজন গর্ভবতীসহ ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

নাটোরের বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক

আপডেট সময় ১১:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪