ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কবরস্থানে কাঁদছিল নবজাতক, উদ্ধার করলেন শিক্ষিকা

আকাশ জাতীয় ডেস্ক :

কবরস্থানে সুনশান নিরবতা। মায়ের কবর জিয়ারতে যান এক যুবক। জিয়ারতের মাঝখানে হঠাৎ শুনতে পান নবজাতকের কান্না। ভড়কে যান ওই যুবক। যুবকের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কবরস্থানে পাওয়া যায় কান্নারত নবজাতকটিকে। কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিলেন অনেকে। এসময় এগিয়ে যান তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা। পরম মমতায় কোলে তুলে নেন নবজাতকটিকে।

সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এদিকে কবরস্থান থেকে নবজাতক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা তাহমিনা ও এলাকার লোকজন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স ১ দিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

কবরস্থানে কাঁদছিল নবজাতক, উদ্ধার করলেন শিক্ষিকা

আপডেট সময় ০৮:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪