ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

যুবককে পিটিয়ে হত্যা, দুই ঘাতক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক

চট্টগ্রামে তিন মাস আগে মো. ইসলাম ওরফে বিটু নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জানে আলম ও গাজী আলমগীর ওরফে আলম। বৃহস্পতিবার খুলশি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জানে আলম দিনমজুর ও আলমগীর শেখ ফরিদ মাজার সড়কের নৈশপ্রহরী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট নগরীর ২ নম্বর গেট এলাকায় পিটিয়ে হত্যা করা হয় বিটুকে। একটি কবরস্থানের পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ।

এ ঘটনায় ভিকটিম বিটুর মা বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর একটি ছবিতে গ্রেফতারকৃত আলমকে দেখা যায়। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করা হয়।

ওই দিন ভোর রাতে বিটু ষোলশহর এলাকার সোলাইমান বাদশার নার্সারির প্রহরীকে গলায় ছুরি ধরে জিম্মি করে লোহা ও চেয়ার চুরি করেছিল। সকালে এক পথচারীর ব্যাগ টান দিয়ে পালানোর সময় তাকে দুই থেকে তিনটি মোটরসাইকেল আরোহী পাঁচ থেকে ছয়জন এবং স্থানীয় কয়েকজন মিলে ধাওয়া করে। এ সময় সে দৌড়ে কর্ণফুলী মার্কেটের পাশে নালায় ঢুকে পড়ে। ঘণ্টাখানেকের চেষ্টায় তাকে নালা থেকে বের করে এনে গণপিটুনি দেয় বাইকআরোহী এবং স্থানীয়রা মিলে।

এরপর তাকে রিকশায় করে ষোলশহর এলাকায় নিয়ে সড়ক বিভাজকের ওপর বেঁধে পুনরায় মারধর করা হয়। সেখানে যানজট সৃষ্টি হওয়ায় পরে তাকে বিপ্লব উদ্যানে নিয়ে বেঁধে রেখে দফায় দফায় মারধর করা হয়। নিহত বিটু মাদকাসক্ত এবং চুরি ছিনতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সিএমপির এডিসি (গণমাধ্যম) কাজী তারেক আজিজ জানান, গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যুবককে পিটিয়ে হত্যা, দুই ঘাতক গ্রেফতার

আপডেট সময় ১১:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪