ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের জয়ে শেয়ার-ডলার-বিটকয়েনের দামের রেকর্ড

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন উত্থানে মার্কিন শেয়ার বাজার, ডলার ও বিটকয়েনের দামও বেড়েছে রেকর্ড পরিমাণে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডলার ও ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে। যা আট বছরের মধ্যে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি এবং বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্প জয়লাভে শেয়ার ও মুদ্রাবাজারে যা ঘটল।

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।

২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।

৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।

৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরস্পর বিরোধী। বাইডেন বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে দমন-পীড়ন চালালেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) প্রধান গ্যারি জেনসলারকে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দেন। গ্যারি জেনসলার বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের জয়ে শেয়ার-ডলার-বিটকয়েনের দামের রেকর্ড

আপডেট সময় ০২:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪