ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন ঘোষণা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বেইজিং তার সমর্থন অব্যাহত রাখবে বলেই নিশ্চয়তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই ঘোষণা দেন।

একইসঙ্গে তিনি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ওপর পশ্চিমা সমর্থিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান।

লিন জিয়ান বলেন, ‘চীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে’।

গত ২৬ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের তাফতানে পাকিস্তান সীমান্তের কাছে এক সন্ত্রাসী হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১০ সদস্য নিহত হন। পাকিস্তানে অবস্থিত তথাকথিত জইশ আল-আদল সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

এর জেরে শুক্রবার প্রদেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল বাহিনী। যে অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ওই দিনের হামলায় জড়িত উল্লেখযোগ্য সদস্যও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক ইসরাইলি হামলার ব্যাপারেও বেইজিং উদ্বিগ্ন বলে উল্লেখ করেন চীনের এই কর্মকর্তা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার লাগাম টেনে ধরতে প্রভাবশালী দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে’।

উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রায় ২৫ দিন পর গত শুক্রবার দিবাগত রাতে ইরানে বিমান হামলা চালায় ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ১ অক্টোবরের হামলার প্রতিশোধমূলক আক্রমণটি ইরানের কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষত, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্পাদন এবং উৎক্ষেপণ সাইটগুলোকে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, ইসরাইলি হামলায় এক বেসামরিক নিরাপত্তারক্ষী ও চার ইরানি সেনা নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন ঘোষণা

আপডেট সময় ০৫:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪