ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ভারতীয় ভিসা পেতে আগাম এ্যাপয়েন্টমেন্ট লাগবে না

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের পর থেকে ভ্রমণ ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিরপুর রোড এ অবস্থিত আইভিএসি’তে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা নেয়া হবে। ভিসা আবেদনকারীদের ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেট জমাদানের প্রয়োজন হবে না। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভ্রমণ ছাড়া সরাসরি স্কিমের অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিকেল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। এ ছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে ভ্রমণ ভিসা আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। এই নতুন ব্যবস্থা পাইলট উদ্যোগ হিসেবে গত ৯ জুলাই চট্টগ্রামে এবং ১০ সেপ্টেম্বর রাজশাহী ও রংপুরের আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হয় এবং অনুরূপভাবে মিরপুর রোডে অবস্থিত আইভিএসি’তে সম্প্রসারিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ভারতীয় ভিসা পেতে আগাম এ্যাপয়েন্টমেন্ট লাগবে না

আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭