ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবিবের সঙ্গে দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে তিথী বেগমের বিবাহ হয়। তাদের সংসারে মো. মাহিন নামে দেড় বছরের ছেলে শিশু আছে। ১ লাখ টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবিব তার স্ত্রী তিথিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪