ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ আটক ২

আকাশ জাতীয় ডেস্ক :

রাতে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বোচাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে রবিবার তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ ঘটনায় রবিবার বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন। আটককৃতরা হলেন এম এ তাফসীর হাসান (৩৩) বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এবং মঞ্জুর আলম (৩৬) ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় পরিমল চন্দ্রের ভাই সন্তোষ চন্দ্র রায় বাদী হয়ে রবিবার একটি অভিযোগ দায়ের করেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এম এ তাফসীর হাসান এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ আটক ২

আপডেট সময় ০৯:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬