ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নবম শ্রেণির ছাত্রীর বিয়ে, ১০ দিন পর ঘটে মৃত্যুর ঘটনা

আকাশ জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের দেলদুয়ারে ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর বিয়ে নিবন্ধন করা হয় চলতি ১৮ অক্টোবর। সোমবার দুপুর ১২টার দিকে বাবার বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। উপজেলার দেওলী ইউনিয়নের বাবুপুর গ্রামে ঘটেছে ঘটনাটি।

রিয়া (১৪) নামের ওই কিশোরীর বাবার নাম আব্দুল আলীম।

বাবা আব্দুল আলীম জানান, সকালে আমি মেয়ের সঙ্গে একত্রে খানা খেয়ে কাজে বেরিয়ে যাই। দুপুরে এসে জানতে পারি রিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ১০ দিন আগে উপজেলার পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামে আমার মেয়ের বিয়ে রেজিস্ট্রি করা হয়। মেয়ের মতেই বিয়ে ঠিক হয়েছিল। সে শ্বশুর-শাশুড়ির সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা বলত।

দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা বলেন, আমরা গিয়ে বাড়ির ওঠানে লাশটি দেখতে পেয়েছি। শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির ওঠান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

নবম শ্রেণির ছাত্রীর বিয়ে, ১০ দিন পর ঘটে মৃত্যুর ঘটনা

আপডেট সময় ১১:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪