ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

খুলনা নগরের খালিশপুরে আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় ৭ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শাহিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হলেন- আনছার ফারাজী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

মামলার এজাহার সূত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হোসেনের বড় ছেলে জাবেদের এলাকার ক‌তিপয় দুষ্কৃতিকারীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তি‌নি বাসা থেকে চিত্রালী বাজারের উদ্দেশ্যে বের হন। প‌থিমধ্যে বঙ্গবাসী মোড় জনৈক জাহাঙ্গীরের চালের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রমণের ঘটনা জানতে পে‌রে জাবেদের দুইভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মামলার আমা‌সি আব্বাস আনছা‌রি ও জব্বার জাবেদের ছোটভাই মো. সুমনকে জাপটে ধরে এবং সন্ত্রাসীরা তার মেজো ভাই জা‌হিদকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে।

পরবর্তীতে জা‌হিদ চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এলাকাবাসী আসলে সন্ত্রাসীরা পা‌লিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিলে চি‌কিৎসক জা‌হিদকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

খুলনায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪