ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশে তিনি ছাড়াও সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে স্লোগান দেওয়া হয়-‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই।’ মিছিলের একপর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত ও জুতা নিক্ষেপ করা হয়।

বিক্ষোভে ফজলে করিমকে বিশেষ সুবিধায় ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলের সামনে বহন করা হয় ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’ নামের ব্যানার। মিছিলের একপর্যায়ে যোগ দেন আইনজীবীরা। তারা বলেন, ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি করা হচ্ছে। আদালতের এ ধরনের শুনানির আদেশ বাতিল করতে হবে। অন্যথায় এই নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভে বক্তারা বলেন, ২১ জুলাই স্থানীয় একটি দৈনিকে ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তার বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর পরোক্ষ হুমকিও দিয়েছিলেন। রাউজানের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা করেছিল। ফজলে করিমের পাথরঘাটার বাসা থেকে হামলায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করে বিজিবি। তার বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

আপডেট সময় ১১:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪