ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে আজ শুক্রবার সশস্ত্র জঙ্গিদের হামলায় ১০ জন সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্য মারা যান এবং আরও সাতজন আহত হন।

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে, এই ভয়াবহ হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪