ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই সন্তান নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী পরীমনির আজ জন্মদিন। জীবনের ৩২ বসন্ত পার করে ৩৩-এ পা দিলেন এ অভিনেত্রী। প্রতিবারেই জন্মদিন নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রাখেন পরীমনি। কিন্তু এবারের জন্মদিনটি সাদামাটাভাবেই পালন করলেন তিনি।

গত বছর নানার মৃত্যু হয়। নানাই তার সব। আজ নানা নেই, তাই পরীর জন্মদিনে আনন্দ আর চাকচিক্যের দেখা নেই। সাদামাটা জন্মদিন পালন। তাই কিছু কাছের মানুষ আর দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন অভিনেত্রী।

তবে শুধু দুই সন্তান ও কাছের মানুষই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার এক কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরীমনি। ভক্তদের নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানা ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই সন্তান নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি

আপডেট সময় ১০:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪