ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এদেশে ইসলামবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না: মাওলানা মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এদেশে ইসলামবিরোধী নাস্তিক্যবাদী কোনও চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে সংগ্রাম করেছি। সেখানে এখন নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা যেকোনও উপায়ে আমরা মোকাবেলা করবো।

তিনি বলেন, ২০১৩ সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে জড়ো হওয়া আলেমদের উপর শেখ হাসিনার দোসররা গণহত্যা চালিয়েছিল। ডিজিএফআই, এনএসআইসহ সবগুলো গোয়েন্দা সংস্থায় কর্মরত যারা আলেমদের লাঞ্ছিত করেছিল, তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল, সেইসব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, ওইসব অপরাধীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করুন।

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ সব খুনিদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করার দাবি জানিয়ে তিনি বলেন, কেউ যেন পালাতে না পারে। আমার ভাই ও সন্তানদের রক্তের দাগ যাদের হাতে, পৃথিবীর কোথাও তাদের আমরা সহ্য করবো না।

মঙ্গলবার বিকালে যশোর ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত ‘শান এ রেসালাত’ সম্মেলনে প্রধান বক্তা হিসেব বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আমির মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এদেশে ইসলামবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না: মাওলানা মামুনুল হক

আপডেট সময় ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪